কোচিং, প্রাইভেট টিউটর ও একাডেমির জন্য

ফি, বকেয়া আর হাজিরার খাতা এখন আপনার মোবাইলে

“আপনি পড়ান, হিসাব আমরা রাখি”

শিক্ষার্থী ভর্তি থেকে মাসিক ফি, রসিদ, বকেয়ার রিমাইন্ডার, হাজিরা আর অভিভাবকের কাছে বার্তা — সব নিজে থেকেই হয়। আপনি শুধু পড়ানোয় মন দিন।

কার্ড লাগবে না · ছোট ফর্মটি পূরণ করুন, আমরা ফোন করে সব চালু করে দেব

  • বাংলা ও ইংরেজি
  • মোবাইল উপযোগী
  • তথ্য সুরক্ষিত
R-000245 · ৳১,৫০০
১২ জন অভিভাবককে বকেয়ার রিমাইন্ডার পাঠানো হয়েছে

খাতা-কলমের হিসাবে যা হয়

কে কোন মাসের ফি দেয়নি, মনে থাকে না

মাস শেষে খাতা উল্টে বকেয়া খুঁজতে হয়, অনেক টাকা আর আদায়ই হয় না।

অভিভাবককে একে একে ফোন

অনুপস্থিতি, বকেয়া বা ছুটির খবর জানাতে দিনের অনেকটা সময় চলে যায়।

রসিদ নিয়ে ঝামেলা

হাতে লেখা রসিদ হারায়, টাকা দেওয়া নিয়ে অভিভাবকের সাথে ভুল বোঝাবুঝি হয়।

মাসে আসলে লাভ কত?

আদায়, খরচ আর বকেয়ার সঠিক হিসাব না থাকায় সিদ্ধান্ত নেওয়া কঠিন।

ফিচার

যা যা পাবেন

কোচিং চালানোর রোজকার সব কাজ এক জায়গায়

শিক্ষার্থী ও ব্যাচ

ভর্তি, স্বয়ংক্রিয় আইডি, আইডি কার্ড, ভাই-বোনের একই অভিভাবক। Excel থেকে একসাথে সবাইকে ইমপোর্ট।

মাসিক ফি নিজে থেকেই

প্রতি মাসে ফি নিজে থেকে ধার্য হয়। আলাদা ফি, ছাড়, ফ্রি সিট, কিস্তিতে কোর্স ফি — সব হিসাবসহ।

রসিদ ও অগ্রিম

নগদ, বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে টাকা নিন, ক্রমিক রসিদ প্রিন্ট করুন। বাড়তি টাকা পরের মাসের অগ্রিম হিসেবে থাকে।

বকেয়া তালিকা ও রিমাইন্ডার

কার কত বকেয়া এক নজরে। এক চাপে বা প্রতি মাসে নিজে থেকেই অভিভাবকের কাছে রিমাইন্ডার।

হাজিরা

মোবাইলে কয়েক সেকেন্ডে হাজিরা। অনুপস্থিত হলে অভিভাবক সাথে সাথে বার্তা পান। ছুটির দিন নিজে থেকে বাদ যায়।

নোটিশ ও ছুটি

সব অভিভাবক, একটি ব্যাচ বা নির্দিষ্ট শিক্ষার্থীকে নোটিশ পাঠান। ছুটির ঘোষণাও এক চাপে।

টেলিগ্রাম ফ্রি, SMS ঐচ্ছিক

টেলিগ্রামে বার্তা পাঠানো বিনামূল্যে। যাঁদের টেলিগ্রাম নেই, তাঁরা SMS পান।

রিপোর্ট ও লাভ-ক্ষতি

দৈনিক ক্যাশ, খরচ, মাসভিত্তিক আদায় ও লাভ-ক্ষতি। প্রতি সন্ধ্যায় দিনের সারসংক্ষেপ।

টিম ও রোল

ম্যানেজার, হিসাবরক্ষক ও শিক্ষক আলাদা লগইনে। শিক্ষক শুধু নিজের ব্যাচের হাজিরা নেন, টাকার হিসাব দেখেন না।

কাদের জন্য

কাদের জন্য

কোচিং সেন্টার

SSC, HSC, ভর্তি কোচিং — অনেক ব্যাচ, অনেক শিক্ষক।

প্রাইভেট টিউটর

বাসায় বা নিজের ব্যাচে পড়ান? ছোট প্ল্যানেই যথেষ্ট।

স্কিল ট্রেনিং সেন্টার

কিস্তিতে কোর্স ফি, নির্দিষ্ট মেয়াদের ব্যাচ।

আর্টস, মিউজিক ও স্পোর্টস

সপ্তাহে এক-দুই দিনের ক্লাস, ছোটদের অভিভাবকের সাথে যোগাযোগ।

স্কুল ও মাদ্রাসা

প্রতিটি শ্রেণিকে ব্যাচ হিসেবে চালান — ফি ও হাজিরা একইভাবে।

কীভাবে কাজ করে

শুরু করা খুব সহজ

৩০ দিন ফ্রি ব্যবহার করুন

যোগাযোগ ফর্ম পূরণ করুন

আমরা ফোন করে আপনার প্রয়োজন জেনে প্রতিষ্ঠান চালু করে দিই — ৩০ দিনের ফ্রি ট্রায়ালসহ।

কোর্স, ব্যাচ ও শিক্ষার্থী যোগ করুন

একজন করে ভর্তি করুন বা Excel ফাইল থেকে একবারে সবাইকে আনুন।

বাকিটা TutoHisab-এর

ফি ধার্য, রিমাইন্ডার, অনুপস্থিতির বার্তা আর রিপোর্ট — নিজে থেকেই।

প্ল্যান ও দাম

সহজ প্ল্যান, লুকানো খরচ নেই

সব প্ল্যানে সব ফিচার। পার্থক্য শুধু শিক্ষার্থী ও ব্যাচের সংখ্যায়। প্রথম ৩০ দিন ফ্রি।

Tutor

For private tutors

৳199 / মাস
বার্ষিক ৳1,990 (৳398 সাশ্রয়)
  • 30 জন সক্রিয় শিক্ষার্থী
  • 5টি চলমান ব্যাচ
  • টেলিগ্রাম বার্তা ফ্রি
  • শিক্ষক ও কর্মী সীমাহীন
এই প্ল্যানটি চাই

Starter

Small coaching centres

৳499 / মাস
বার্ষিক ৳4,990 (৳998 সাশ্রয়)
  • 100 জন সক্রিয় শিক্ষার্থী
  • 10টি চলমান ব্যাচ
  • প্রতি মাসে 100 SMS ফ্রি
  • শিক্ষক ও কর্মী সীমাহীন
এই প্ল্যানটি চাই

Pro

Large centres and academies

৳1,999 / মাস
বার্ষিক ৳19,990 (৳3,998 সাশ্রয়)
  • 1,000 জন সক্রিয় শিক্ষার্থী
  • সীমাহীনটি চলমান ব্যাচ
  • প্রতি মাসে 800 SMS ফ্রি
  • শিক্ষক ও কর্মী সীমাহীন
এই প্ল্যানটি চাই

আলাদা SMS প্যাকও কেনা যায়। শুধু সক্রিয় শিক্ষার্থী গোনা হয়; চলে যাওয়া শিক্ষার্থী নয়।

সাধারণ প্রশ্ন

ফ্রি ট্রায়ালে কী কী পাওয়া যায়?

৩০ দিন সব ফিচার ব্যবহার করতে পারবেন, কোনো কার্ড বা টাকা লাগবে না। পছন্দ হলে প্ল্যান বেছে নিন।

টাকা কীভাবে দেব?

প্যানেলের "বিল ও প্ল্যান" থেকে প্ল্যান বেছে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন। যাচাইয়ের পর প্ল্যান চালু হয়।

অভিভাবকদের কি অ্যাপ ইনস্টল করতে হবে?

না। তাঁরা সাধারণ SMS পান, অথবা টেলিগ্রামে একবার যুক্ত হলে ফ্রি বার্তা পান।

কম্পিউটার না থাকলে চলবে?

হ্যাঁ। পুরো সফটওয়্যার মোবাইলের ব্রাউজারেই চলে — হাজিরা, ফি আদায়, রসিদ সব।

আমার তথ্য কি নিরাপদ?

প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা থাকে, অন্য কেউ দেখতে পারে না। প্রতিদিন ব্যাকআপ হয়। মেয়াদ শেষ হলেও তথ্য মুছে যায় না।

একজন শিক্ষক কি কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন?

হ্যাঁ, একই মোবাইল নম্বরে লগইন করে প্রতিষ্ঠান বদলানো যায়।

আজই খাতার হিসাব থেকে মুক্তি নিন

নিচের ফর্মটি পূরণ করুন। আমরা ফোন করে আপনার প্রতিষ্ঠান চালু করে দেব এবং কীভাবে ব্যবহার করবেন দেখিয়ে দেব।

  • ৩০ দিন ফ্রি, কোনো কার্ড বা অগ্রিম টাকা লাগবে না
  • আগের খাতার শিক্ষার্থীদের তুলতে সাহায্য করি
  • সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ফোন করি

অথবা সরাসরি ফোন করুন: 01754100439

আপনার নম্বর শুধু যোগাযোগের জন্য ব্যবহার হবে।